1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ে আমূল পরিবর্তন হয়েছে : পার্বত্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭০ Time View

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলে পাহাড়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। সরকার উন্নয়ন করলে হবে না, অবকাঠামো গড়ে তোলার চেয়ে রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান শহরে পর্যটকবান্ধব ও নবনির্মিত আধুনিক রাঙামাটি-রোয়াংছড়ি বাস টার্মিনালের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু নেতা হলেই চলবেনা, সুশিক্ষায় শিক্ষিত মানবিক নেতা হতে হবে এবং জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এর আগে বান্দরবান শহরের রাঙ্গামাটি-রোয়াংছড়ি বাস টার্মিনালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক ও পর্যটকবান্ধব বাস টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। পরে ৪০ লাখ টাকা ব্যয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, আব্দুল কুদ্দুছ, সুগন্ধা মালিক পরিবহনের নেতা জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ