1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ঈদ আড্ডায় সুবর্ণা-সৌদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ২২৬ Time View

প্রথমবারের মত কোনো ঈদ আড্ডায় শোনা যাবে তারকা দম্পতি সুবর্ণা মুস্তফা ও বদরুল আনাম সৌদের কথা।

আসছে ঈদ-উল আযহার ৪র্থ দিন রাত ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিনোদনমূলক টক শো ‘একান্তে দুজন’।

কণ্ঠশিল্পী-উপস্থাপিকা দিনাত জাহান মুন্নীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে অনেক না জানা কথা।

পরিচালক বদরুল আনাম সৌদ বরাবরই ক্যামেরা বিমুখ মানুষ। ক্যামেরার পেছনে থাকতেই স্বচ্ছন্দ তিনি।

তবে একান্তে দুজন অনুষ্ঠানের পরিকল্পনা পছন্দ হওয়ায় তিনি স্ত্রী সুবর্ণার সঙ্গে অংশ নেন ঈদের এই বিশেষ অনুষ্ঠানে।

সৌদ জানান, সুবর্ণা বাদে তার প্রিয় অভিনেত্রীর কথা, সুবর্ণা জানান তাদের সম্পর্কের অনেক টক-ঝাল-মিষ্টি তথ্য।

‘র‌্যাপিড ফায়ার’ রাউন্ডে ১০টি মজার প্রশ্নের উত্তর দেন দু’জন। এছাড়া থাকছে কিছু চমক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিন শফিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ