1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ভয়ংকর সেই দুর্ঘটনা : নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে মার্সেলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৬৩ Time View

মার্সেলোর আঘাত, পা ভাঙল লুসিয়ানো সানচেজের। অনিচ্ছাকৃত সেই ঘটনায় নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে পড়েছেন ব্রাজিলের সাবেক তারকাকে।
গত সপ্তাহে কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যকার ম্যাচে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় লুসিয়ানো সানচেজের পা মাড়িয়ে দিয়েছিলেন মার্সেলো। এতে সানচেজের পায়ের হাড়ের দুই অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
সেই ঘটনার ১০ দিন পর মার্সেলোকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ছয় হাজার ইউরো জরিমানা করেছে দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।
টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। ম্যাচের ৫৬ মিনিটে বল পায়ে দৌড়ানোর সময় জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের বাঁ পা অনিচ্ছাকৃতভাবে মাড়িয়ে দেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো। এতে ভয়াবহ আঘাত পান সানচেজ। বাঁ পায়ের দুই হাড় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তার। এর জন্য অবশ্য তখনই লাল কার্ড দেখেন মার্সেলো।
আর্জেন্টিনো জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনি কাল ডি স্পোর্টস রেডিওকে সানচেজের চোট নিয়ে বলেছিলেন, ‘চিকিৎসক হিসেবে ২৩ বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। উর্বস্থি (ফেমার) ও অনুজঙ্ঘাস্থি (ফিবুলা) প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পায়ের দুই হাড় সংযুক্ত করতে সানচেজকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে।
ওই ঘটনা পরবর্তী টুইটারে দুঃখ প্রকাশও করেছিলেন মার্সেলো। এক টুইটার পোস্টে মার্সেলো লেখেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছি। অনিচ্ছাকৃতভাবে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ