1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

১০০ কোটি ডলার আয় ‘বার্বি’র

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

গ্রেটা জারউইগ পরিচালিত ‘বার্বি’ সিনেমা মুক্তির তৃতীয় সপ্তাহে বক্স অফিসে আয় ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) ছাড়িয়েছে। তিনি প্রথম নারী পরিচালক যার ছবি ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়েছে।
বিনোদন কোম্পানি ওয়ার্নার ব্রোসের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে বক্স অফিসে বার্বি সিনেমাটি ১ দশমিক ০৩ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে।
বার্বি ২১ জুলাই এবং ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার একই দিনে রিলিজ হওয়ায় সামাজিক মাধ্যমে ‘বার্বেনহাইমার’ মিমির ক্রেজ তৈরি হয়। বার্বেনহাইমারের ক্রেজের মধ্যে বা বলা ভালো এই ভাইরাল হ্যাশট্যাগের মধ্যেও যে বার্বি সিনেমাটি একাকী এতটা ভালো ফল করবে সেটা খানিকটা প্রত্যাশিত ছিল বোধহয়। এবার সেই ছবি যেন নিজের একটা স্বতন্ত্র জায়গা তৈরি করে নিল। বক্স অফিসে তার এ সাফল্য বিরাট হলেও মোটেই অপ্রত্যাশিত ছিল না।
কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারাবেডিয়ান এ প্রসঙ্গে বলেন, ‘আমি এ পেশায় গত ৩০ বছর ধরে আছি। বার্বি বলুন বা বার্বেনহাইমার এই ট্রেন্ড বা ক্রেজটা একেবারেই অপ্রত্যাশিত এবং অকল্পিত ছিল।’
তার ভাষ্য, অতীতে কম বেশি মাত্র ৫০টি ছবিই ইনফ্লেশনের কারণে ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁতে পেরেছে।
বার্বি সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল ওয়ার্নার ব্রোস। বিশ্বজুড়ে এই ছবির এই বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে কিছু বড় বড় মার্কেটে এই ছবিটিকে ঘিরে উন্মাদনা। এর মধ্যে অবশ্যই আছে ইংল্যান্ড, মেক্সিকো এবং অস্ট্রেলিয়া। যবে থেকে মুক্তি পেয়েছে এই ছবিটি সেখানকার বক্স অফিসে সব থেকে বেশি ব্যবসা করেছে। এমনটাই বক্স অফিস ট্র্যাকিং সাইট মোজোর পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ