1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কোহলিদের কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। সেই ফ্লাওয়ারকেই হেড কোচ হিসেবে নিয়োগ দিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আজ শুক্রবার সকালে নিজেদের অফিসিয়াল টুইটারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আরসিবি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ আরসিবি। নিজেদের ভাগ্য বদলাতে এবার বেশ আগে থেকেই পরের মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন মৌসুমের আগে দলটি তাদের কোচিং স্টাফ পরিবর্তন করেছে।
টিম ডিরেক্টর মাইক হেসন এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোহলির দল। হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী কোচ ও জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে। ফ্লাওয়ারের সঙ্গে আরসিবিতে দেখা যেতে পারে এবিডি ভিলিয়ার্সকে। মেন্টর হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে ফিরিয়ে আনতে পারে ব্যাঙ্গালুরু।
বেঙ্গালুরুর আগে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন ফ্লাওয়ার। মাত্র দুই মৌসুম খেলা আইপিএলের নবীনতম দলটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ফ্লাওয়ারের অধীনে লখনৌ পরপর দুই বছরেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল। লখনৌয়ের আগে পাঞ্জাব কিংসের সঙ্গেও কাজ করেছিলেন ফ্লাওয়ার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়াও আন্তর্জাতিক কোচিংয়েও বেশ সফল ফ্লাওয়ার। ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেই সময়ে ফ্লাওয়ার ছিলেন দলটির প্রধান কোচ। তার কোচিংয়ে ইংল্যান্ড ২০১০-১১ সালে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছিল এবং ভারতের মাটিতে টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়াকে পরাজিত করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ