1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৩ Time View

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির দপ্তরে সাক্ষাৎ করেন সিইসি।
সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম ও যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।
সাক্ষাৎ শেষে প্রধান বিচারপতির দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি শপথবাক্য পড়িয়েছিলেন। তিনিসহ কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছেন। প্রধান বিচারপতি অবসরে যাবেন, সম্ভাব্য সেপ্টেম্বরে। তার সঙ্গে আর দেখা হবে কি না, সে জন্য সাক্ষাৎ করে তারা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাক্ষাৎ শেষে বেলা দুইটার দিকে তারা প্রধান বিচারপতির কার্যালয় থেকে বের হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ