1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

ইন্টার মিয়ামিতে মেসির আরেক সতীর্থ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

বিশ্বজয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন লিওনেল মেসি। দীর্ঘ ১৯ বছরের ইউরোপের ফুটবল ছেড়ে পাড়ি জমিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে। ইন্টার মিয়ামির হয়ে নিজের অভিষেকেই সকল আলো কেড়ে নিয়েছেন লা পুলগা। অভিষেক ম্যাচে অতিরিক্ত সময়ে দলকে গোল করে নাটকীয় জয়ে এনে দিয়েছেন। মিয়ামির হয়ে দ্বিতীয় ম্যাচে এক অ্যাসিস্টের সঙ্গে করেছেন জোড়া গোল।
সব মিলিয়ে মেসির আগমনে বদলে গেছে পুরো ইন্টার মিয়ামি। তবে এসবের মাঝে এবার বিশ্বকাপজয়ী এই তারকার দলে যুক্ত হচ্ছেন তার আরেক সতীর্থ।
অনেক দিন ধরে গুঞ্জন ছিল স্প্যানিশ তারকা জর্ডি আলবা ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন। এবার সেই গুঞ্জনই সত্যি হওয়ার পথে। ইতোমধ্যেই মিয়ামিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্পেন ছেড়েছেন বার্সা তারকা। গত শনিবার ব্যক্তিগত বিমানে চড়ে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ লেফট ব্যাক। যুক্তরাষ্ট্র সফরে নিজের প্রিয় কুকুরটিকেও সঙ্গে নিয়েছেন তিনি। যার ক্যাপশনে তিনি লেখেন, আমরা কোথায় যাচ্ছি!
আলবা বার্সেলোনা ছেড়েছেন সবশেষ মৌসুমের পর। ২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে আসা আলবা বার্সার জার্সিতে সাড়ে চারশর বেশি ম্যাচ খেলেছেন। যেখানে ছয়টি লা লিগা শিরোপা এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ