1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিডে যুক্ত হলো মাতারবাড়ির ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৭২ Time View

পরীক্ষামূলকভাবে চালু হওয়া কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ থেকে কম-বেশি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ শনিবার ১১টা ৫৮ মিনিটে জাতীয় গ্রিডে সিঙ্ক্রোনাইজড করে সফলভাবে চালু করা হয়েছে। পরীক্ষামূলক উৎপাদনে থাকা কেন্দ্রটি বর্তমানে কমবেশি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছে। পর্যায়ক্রমে সরবরাহ বাড়বে।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ এরই মধ্যে ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে, সার্বিক ভৌত অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে ৯০ শতাংশ।

আজকে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হলো। বয়লারটির পরীক্ষামূলক উৎপাদনের সফলতা পেলে তখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ৬০০ মেগাওয়াট। আগামী জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও প্রকল্প সূত্রে জানা গেছে।

পরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও ৬০০ মিলে জাতীয় গ্রিডে মোট এক হাজার ২০০ মেগাওয়াট যোগ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ