1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

আ.লীগ-বিএনপিকে কর্মসূচির অনুমতি দেয়নি ডিএমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৯৮ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপিকে শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার ফারুক হোসেন (মিডিয়া)।

ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুকের বরাত দিয়ে তিনি জানান, ডিএমপির কমিশনার বলেছেন ‘রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে শনিবারের অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনও অনুমতি গ্রহণ করেনি’।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ বিষয় বিবেচনায় ও আইনশৃঙ্খলা অবনতির শঙ্কার গোয়েন্দা প্রতিবেদন থাকায় আগামীকালের (শনিবার) কোনও রাজনৈতিক দলের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

এর আগে শুক্রবার (২৮ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ