1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

হারলেই আসর থেকে নিতে হবে বিদায়, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দুই গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। হারতে বসা ম্যাচে পাঁচ মিনিটের ব্যবধানে পাওয়া দুই গোলের সুবাদে আলবিসেলেস্তেরা টুর্নামেন্টে টিকে রইল। মেয়েদের ফুটবল বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে আকাশি-নীলরা মাঠ ছাড়ে।
কাগজে-কলমের হিসাবে বিশ্বকাপে টিকে থাকলেও আর্জেন্টিনা জি-গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। দুই ম্যাচে তাদের সংগ্রহ এক পয়েন্ট। গোল ব্যবধানের বিচারে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে সাউথ আফ্রিকা। এক ম্যাচ খেলা সুইডেন ও ইতালি পেয়েছে তিন পয়েন্ট। গোল পার্থক্যের হিসাবে সুইডিশরা টেবিলের শীর্ষে।
শুক্রবার ডানেডিনে ম্যাচের ৩০ মিনিটে পাল্টা আক্রমণে থেম্বি কগাতলানার অ্যাসিস্টে বল পেয়ে বাঁ-পায়ে লক্ষ্যভেদ করে সাউথ আফ্রিকাকে লিড পাইয়ে দেন লিন্ডা মোটলহালো। বিরতির পর ৬৬ মিনিটে জারমেইন সিওপোসেনওয়ের কাছ থেকে বল নিয়ে কগাতলানা আবারো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনার বিদায়টা তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার।
ম্যাচের ৭৪ মিনিটে ডান পায়ের দূরপাল্লার শটে সোফিয়া ব্রাউন নিশানাভেদ করেন। পাঁচ মিনিট পর ইয়ামিলা রদ্রিগেজের ক্রসে বল পেয়ে হেডে বল জালে প্রবেশ করিয়ে আলবিসেলেস্তেদের ড্র নিশ্চিত করেন রোমিনা নুনেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ