1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

আদর্শ নাগরিক সমর্থন করতে পারে না বিএনপি : জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৩ Time View

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোনো আদর্শ নাগরিক বিএনপিকে সমর্থন করতে পারে না কারণ দলটি রাজনীতির নামে মানুষ হত্যা করে।
বুধবার (২৬ জুলাই) রাতে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিজ্যুয়াল রিপোর্টসহ এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আপনি কি খুনি? আপনি কি ১০ শতাংশ কমিশন নেন? আপনি কি বিরোধী দলের ওপর গ্রেনেড হামলা চালানোয় বিশ্বাস করেন? আপনি কি অস্ত্র চোরাচালানকারী? আপনি কি সাধারণ মানুষের ওপর গুলি চালানো সমর্থন করেন? আপনি কি হাওয়া ভবনের সুবিধাভোগী?
তিনি আরও বলেন, আপনি যদি একজন আদর্শ নাগরিক হন, তাহলে আপনি বিএনপিকে সমর্থন করতে পারবেন না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে এবং গ্রেনেড নিক্ষেপ করে তারা দেশপ্রেমিক হতে পারে না।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, আসুন আমরা সবাই মিলে আমাদের দেশ গড়ি এবং আমাদের পূর্বসূরিদের রক্তের ঋণ শোধ করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ