1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এশিয়া কাপে চার্টার্ড বিমান সুবিধা পাবে টাইগাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭২ Time View

এশিয়া কাপের দিনক্ষণ আগেই চূড়ান্ত ছিল। কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে না যাওয়ার বিষয়ে ভারত অনড় অবস্থানে থাকায় আসরটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি নিয়ে দুশ্চিন্তার সব কালো মেঘ কেটে গেছে।

বুধবার (১৯ জুলাই) আসন্ন এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পিসিবির প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ অনুযায়ী হবে ওয়ানডে ফরম্যাটে এবারের এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

সূচিতে দেখা গেছে, আগামী ৩১ আগস্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের খেলা শ্রীলঙ্কায়। এরপর ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচের খেলা পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবে এত কম সময়ের মধ্যে এক দেশ হতে অন্য দেশে ভ্রমণ করে মাঠে খেলতে নামা বেশ কঠিন বিষয়। তাই বাংলাদেশ দলের ক্রিকেটারদের সুবিধার কথা মাথায় রেখে এ সময়ে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে এসিসি।

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ‘আমাদের তো লাহোরে যেতে হবে। শুরুতে শ্রীলঙ্কায় খেলা। প্রথম রাউন্ডে দুইটা ম্যাচ আছে আমাদের, পাকিস্তান-শ্রীলঙ্কা মিলিয়ে। যেতে হবে, কিছু তো করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আমাদের আবার ম্যাচ। যাত্রাটা যেন আরামদায়কভাবে হয় সেজন্য এসিসি থেকে চার্টার্ড বিমান দেওয়া হবে। এটা ওরা সিদ্ধান্ত নিয়েছে।’

জালাল ইউনুস আরও বলেন, ‘যাতায়াত করলে তো সবসময় একটা প্রভাব পড়েই। আপনি যদি বিমানে যান তাহলে ২-৩ ঘণ্টা আগে যেতে হয়। লাগেজ নিয়ে যেতে হয়। এ ছাড়া মানসিক শক্তিরও বিষয় আছে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান তো খুব কাছে না। যেহেতু এসিসি সিদ্ধান্ত নিয়েছে। সবাই মেনে নিয়েছে, তাই আমাদেরও মেনে নিতে হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ