1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফ্রান্সে আটকা ঊর্বশি, দুশ্চিন্তায় পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮৬ Time View

ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে ফ্রান্সে বিক্ষোভে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশি রউতেলা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এ খবর জানান তিনি নিজেই।
সামাজিক মাধ্যমে ঊর্বশি লেখেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত অশান্তি। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।’
নিজের চেয়ে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি।
ঊর্বশির জন্য দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘দেশে আমাদের পরিবারের সকলে এই অশান্তির খবর জেনেছেন। তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমার চেষ্টা করছি যেন নিজেদের নিরাপদ রাখতে পারি।’
জানা যায়, ফ্রান্সে ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এক কৃষ্ণাঙ্গ যুবকের। তারপরেই জ্বলে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের আগুন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। এখন পর্যন্ত এই নিয়ে সে দেশে বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ