1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

পরীক্ষামূলকভাবে শুক্রবার মতিঝিল যাবে মেট্রোরেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৬৭ Time View

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে শুক্রবার (৭ জুলাই) পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেল ৪টায় এর উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব এ তথ্য জানান।

আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল স্টেশন চালু হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ