1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সচিবালয়ে অফিস করছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান সিলেটে নৌকাবাইচ নিয়ে আপত্তির অবসান, ২৮ আগস্ট হবে আয়োজন অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ভয়াবহ দুর্ঘটনার শিকার অভিনেতা

দেশে ফিরলেন ১৫ হাজার ৭১৮ হাজি, মারা গেলেন ৮১ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৭০ Time View

গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৪৩টি ফ্লাইটে দেশে ফিরলেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮১ জন হাজি মারা গেছেন।
এসব তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ বুধবার মারা গেছেন ৬ জন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৮টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১১টি।
অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৬৭ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ