1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

মার্টিনেজকে নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৮১ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশে আগমন উপলক্ষে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। বলা চলে এক প্রকারে নীরবেই তিনি ঢাকায় এসেছেন।
কিন্তু এই নীরবতার মাঝেও বাংলাদেশের মানুষদের পাগলামি মার্টিনেজকে করেছে অবিভূত। তাকে যথার্থ সম্মাননা দেয়ার কমতি রাখা হয়নি দেশের পক্ষ থেকে।
দিনের শুরুতেই তিনি যখন তাকে বাংলাদেশে আনার স্পন্সর ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান, সেখানে আগে থেকেই তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সপরিবারে তিনি উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী তারকাকে বরণ করে নিতে।
এ সময় পলক মার্টিনেজকে একটি বাজপাখির মূর্তি, পাটের নৌকা আর একটি বঙ্গবন্ধুর বই উপহার দেন।

পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।’
বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ