1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

প্রতিশোধের ম্যাচে কাল মাঠে নামবে ব্রাজিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৮৫ Time View

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠের সাম্প্রতিক সময়কার পারফরম্যান্সটা খুব একটা ভালো নয়। সিনিয়র দলের ভাগ্যে ব্যর্থতার কালিমা লেগেছিল সেই বিশ্বকাপের সময় থেকেই। সিনিয়রদের দেখাদেখি জুনিয়ররাও হাঁটছে একই পথে। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর কাছে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

‘প্রতিশোধ’ নেওয়ার লক্ষ্যে ম্যাক্সিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুক্রবার (৩০ জুন) মাঠে নামবে ব্রাজিলের যুবারা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকোর বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। যার প্রথমটিতে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল।

বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

২৪ দলের অংশগ্রহণে চলতি বছরের ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ইন্দোনেশিয়ায় বসবে এবারের আসরটি। ২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের এবারের আসরের।

এর আগে, গত বুধবার (২৮ জুন) প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে ১-০ গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। আর তাতেই টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় সেলেসাওরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ