1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

দুই দিনের সফরে নির্বাচনি এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৫৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফর কর্মসূচি সূত্রে জানা গেছে, শনিবার (১ জুলাই) সকাল ৮টায় সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ওই দিন বেলা ১১টায় কোটালীপাড়া পৌঁছে আওয়ামী লীগ সভাপতি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুরে তিনি কোটালীপাড়া থেকে পিতৃভূমি টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন৷ সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকাল ৯টায় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকাল ৩টায় সড়ক পথেই ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ