1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৪ Time View

ফুটবলে ব্রাজিলের অসাধারণ নৈপুণ্যের কথা কারও অজানা নয়। তবে সাম্প্রতিক সময়ে দেশটির জাতীয় দলের পারফরম্যান্স বেশ নেতিবাচক। তবে দাপট দেখিয়েছে সেলেসাওদের ফুটসাল দল। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে তারা কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। এতে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে গেছে ব্রাজিল।
সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ব্রাজিলের যুবারা। তিন জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ২২ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।
সেই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওরা সেমিফাইনালে নেমেছিল। এদিন ম্যাচের মাত্র দুই মিনিটেই রায়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভার্দেমারেলার পাস থেকে তাদের পরবর্তী গোলও আসে রায়ানের পা থেকেই। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে তিনি ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
এর ভেতর কলম্বিয়া ম্যাচে ফেরা তো দূরে থাক, উল্টো আরেকটি গোল খেয়ে বসে। চার মিনিট বাদেই ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ইগোর ব্রেডফ। এর মাধ্যমে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে গেছে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ