1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭

এবার কলকাতা হাইকোর্টে ‘আদিপুরুষ’র বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৬৩ Time View

দিল্লি, এলাহাবাদের পর এবার ‘আদিপুরুষ’ নিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। নিন্দা-সমালোচনার জেরে ইতোমধ্যে ছবির বক্স অফিসে বড়সড় প্রভাব পড়েছে। আর এবার একের পর এক আইনি জটেও জড়িয়ে পড়ছে ওম রাউত পরিচালিত এই ছবিটি। রামায়ণের মতো মহাকাব্য নির্ভর গল্পে অযথা যৌনতার সুড়সুড়ি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তন্ময় বসু।
শনিবার (২৪ জুন) বিচারপতি টি. এস. শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলা দাখিল করা হয়েছে। আইনজীবী তন্ময় বসুর অভিযোগ, রামায়ণের মতো মহাকাব্যকে ‘আদিপুরুষ’ সিনেমায় বিকৃত করে পেশ করা হয়েছে। আর যে নারী চরিত্রদের আমরা মাতৃজ্ঞানে শ্রদ্ধা করি, পূজা করি। তাদের অশালীন পোশাকে দেখানো হয়েছে। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, সোমবার এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়ে ভারতে প্রবল আপত্তি ওঠার পর তা বদলে দেওয়া হয়েছে। যদিও এ ক্ষেত্রে তন্ময় বসুর অভিযোগ, সেগুলো খুব একটা উচ্চমানের নয়। একেবারেই জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো নতুন সংলাপ লেখা হয়েছে। আর এই ধরনের সংলাপ হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। অবিলম্বে ছবি প্রদর্শন বন্ধ হওয়া উচিত বলে দাবি জানিয়েছেন তিনি। এখন দেখার, এই মামলার শুনানি হলে বিচারপতি কী রায় দেন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ