1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ঋণ পেতে হয়রানি অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২
  • ১১৪ Time View

তৃণমূল পর্যায়ে তফসিলি ব্যাংকগুলো থেকে ঋণ পেতে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি হচ্ছে কিনা তা জানতে বিশেষ পরিদর্শন চালাবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ দলকে এর সত্যতা অনুসন্ধানে পাঠানো হচ্ছে। একই সাথে ব্যাংক থেকে ঋণ পেতে, বিশেষ করে কৃষি ঋণ পেতে ঘুষ দিতে হয় কিনা তা জানবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের প্রতিনিধিরা। অনুসন্ধান করবে শাখা পর্যায়ে তফসিলি ব্যাংকগুলোর শাখা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কতটুকু পরিপালন করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে কেন্দ্রীয় ব্যাংক। দুই  থেকে তিন জনে গঠিত দল দেশের ২২টি জেলার ৪৪টি উপজেলায় যাবেন। পরিদর্শন দলের সদস্যরা বাংলাদেশ ব্যাংক একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণরত নিয়োগ পাওয়া সহকারী পরিচালক। তারা সাধারণ মানুষ, কৃষক, সমাজের সচেতন ব্যক্তি, শিক্ষক, ব্যাংকার এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে এর প্রকৃত তথ্য বের করে প্রতিবেদন আকারে দাখিল করবে। পরিদর্শন কালে মাঠ পর্যায়ে তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কতটুকু পরিপালন করে তা অনুসন্ধান করে দেখবে।

জানা গেছে, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের (এসএমই) তথ্য জানতে চাইবে তারা। কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে দেশের যে এলাকায় যে ফসল ভালো উৎপাদন হয়, উপেক্ষিত এলাকা এবং এসএমই এর ক্লাস্টার রয়েছে বিবেচনা করে পরিদর্শন দল পাঠানো হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য দেশের ব্যাংকসমূহের কৃষি ও পল্লী ঋণ এবং এসএমই ঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা তৈরি করা, কৃষি ও পল্লী ঋণ বিতরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি ও কৃষকের সমস্যা ও সম্ভাবনার বাস্তব অবস্থা জানা।

এছাড়া বেসরকারি ব্র্যাক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের বর্গাচাষীদের যে ঋণ প্রকল্প রয়েছে তার প্রকৃত চিত্র জানা হবে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, ৩ বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক অন্তর্ভূক্তিমূলক অর্থনীতি নিয়ে কাজ করছে। প্রান্তিক মানুষকে ব্যাংকিং ধারায় নিয়ে আসতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এসময়ে। ১০ টাকায় হিসাব খোলা হয়েছে। কৃষি ও এসএমই ঋণ প্রদান সহজ করা হয়েছে। আসলে মাঠ পর্যায়ে এর সুফল কতটুকু পৌছেছে তা জানার জন্য এবার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চিত্র ওঠে আসবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, মাদারীপুর, চুয়াডাঙা, ঝালকাঠি, সিলেট, নোয়াখালী, যশোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, মৌলভীবাজার, নওগাঁ, মেহেরপুর, কুমিল্লা, ফেনী, জয়পুরহাট, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম এবং নড়াইল জেলা ঘুরে দেখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ