1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

কোনো নির্ধারিত হাটে পশু নেয়ার জন্য জোর করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৫ Time View

পশু কোনো নির্ধারিত হাটে নেয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশে ৪ হাজার ৯০টি পশুর হাট বসবে। সব হাটে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে ওয়াচ টাওয়ার বসবে। সারাদেশের সড়কে-মহাসড়কে হাট বসা নিষেধ থাকবে। হাসিলের পরিমাণ সাইন বোর্ডে লেখা থাকতে হবে।
ঈদুল আজহা উপলক্ষে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেয়া হবে।
তিনি বলেন, পশুবাহী যানবাহনকে সড়কে থামানো যাবে না। থামালে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, মিয়ানমার থেকে চোরাই পথে কুরবানি পশু আসছে। বিজিবি সতর্ক আছে তার পরও কিছু আসছে।
তিনি আরও বলেন, জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেয়ার জন্য গার্মেন্টস মালিকরা সম্মত হয়েছে। কোনো অবস্থায় যাতে অসন্তোষ না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ