1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

জ্যাক স্নাইডারকে গাল গাদত ‘না’ করেছিলেন বলেই…

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৮৩ Time View

গাল গাদত আর ওয়ান্ডার ওম্যান আজকাল প্রায় ‘একই শব্দ’। কিন্তু ভেবে দেখুন, পরিচালক জ্যাক স্নাইডারের প্রস্তাব লুফে নিলে সুপারহিরো হিসেবে সিনেমাজগত তাকে হারাত। তখন খলনায়িকার চরিত্রে দেখা যেতো।
ঘটনা হলো, বিখ্যাত ‘ম্যান অব স্টিল’ ছবিতে গাল গাদতকে ‘ইভিল সুপারম্যান’ হিসেবে চেয়েছিলেন পরিচালক জ্যাক স্নাইডার। কিন্তু স্বাস্থ্যগত কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন ইসরায়েলি বংশোদ্ভূত নায়িকা।
ওই সিনেমায় সুপারম্যান চরিত্রে প্রথমবার অভিনয় করেন হেনরি ক্যাভিল। পরে অবশ্য দুই তারকাকে পর্দা ভাগাভাগি করতে দেখা গেছে। তখন গাদতের ভূমিকা ছিল ওয়ান্ডার ওম্যানের।
‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: দ্য ডন অব জাস্টিস’ সিনেমার মাধ্যমে ডিসি ইউনিভার্সের স্নাইডারভার্সে প্রবেশ করে ওয়ান্ডার ওম্যান চরিত্রটি। আর একক সুপারহিরো হিসেবে অভিষেক হয় প্যাটি জেনকিন্সের পরিচালনায়। সর্বশেষ ‘দ্য ফ্ল্যাশ’-এ ডায়ানা প্রিন্সেস চরিত্রে গাডটের ক্যামিও দেখা গেছে।
ফ্যানডম ওয়্যারের এক প্রতিবেদন অনুসারে, যখন জ্যাক স্নাইডার ‘ম্যান অব স্টিল’ সিনেমার জন্য গল গাডটকে প্রস্তাব দেন তখন তিনি সন্তানসম্ভবা ছিলেন। এই কারণে ‘না’ করেন।
এই নায়িকা জানান, যখন গর্ভধারণের এক মাস পার করছিলেন তখন ইভিল সুপারম্যান চরিত্রে প্রস্তাব পান। যদি সন্তানসম্ভবা না হতেন সিনেমাটি করতেন। তাহলে ওয়ান্ডার ওম্যান হিসেবে আর এগিয়ে যাওয়ার কোনো উপায় থাকত না। এ জন্য আলমাকে ধন্যবাদও দেন এই নায়িকা।
মজার ঘটনা হলো, ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমার সময়ও সন্তানসম্ভবা ছিলেন গাল গাদত। পাঁচ মাসের প্রেগন্যান্সি নিয়ে শুটিং করেছিলেন তিনি।
মার্ভেলের তুমুল সব হিট সিনেমার মাঝে সাম্প্রতিক বছরে ভীষণ কোনঠাসা হয়ে পড়েছিল ডিসি। ওই সময় ত্রাণকর্তা হিসেবে হাজির হয় ‘ওয়ান্ডার ওম্যান’ সিরিজের দুই সিনেমা। বর্তমানে তৃতীয় কিস্তি নিয়ে রহস্য বিরাজ করছে, গাল গাদত অদৌ ওই চরিত্রে থাকছেন কি না কথা উঠেছে। এসবের মাঝেও বলতে হয়, ভাগ্যিস সন্তানের কারণে না বলেছিলেন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ