1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

দুই মিনিটেই মেসির গোল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৮১ Time View

মরুর বুকের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উৎসব শেষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তৃতীয়বার মাঠে নেমেছে আর্জেন্টিনা। এ ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে লিড এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এনজো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন বিশ্বজয়ী এ অধিনায়ক।

প্রীতি ম্যাচ হলেও এটা মূলত অজিদের কাছে বিশ্বমঞ্চে পরাজয়ের শোধ নেওয়ার ম্যাচ। গেল বছর কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ক্যাঙ্গারুদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল মেসি বাহিনী।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আগে মেসিদের কাছে এ ম্যাচটি মূলত দল গুছিয়ে নেওয়ার উপলক্ষ। তাই শক্তিশালী একাদশ নিয়েই অজিদের বিপক্ষে মাঠে নেমেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূল তারকারাই আছেন একাদশে।

তবে বিশ্বকাপ ফাইনালের ম্যাচ থেকে দুটি পরিবর্তন এসেছে একাদশে। নিকোলাস ট্যাগলিয়াফিকোর পরিবর্তে শুরুর একাদশে ফিরেছেন মার্কোস আকুনা। জুলিয়ান আলভারেজের জায়গায় নিকোলাস গঞ্জালেজ।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ