1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

আগস্ট থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫৯ Time View

শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করতে ও অভিভাবকদের উৎসাহিত করতে আগস্ট থেকে আমরা প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সমকাল আয়োজিত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে চাই স্বপ্নের পার্ক ও খেলার মাঠ বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ আহসান রাসেল জানান, এই বৃত্তি দিচ্ছি যাতে আমাদের শিশু, খেলোয়াড় ও অভিভাবকরা খেলাধুলায় আরও আগ্রহী হয়। আমি মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। খেলাধুলায় এটি অনন্য দিক হবে বলে আমার বিশ্বাস। তবে দেশের প্রতিটি উপজেলায় আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম করছি। আমার সময়ে ১৮৬টি স্টেডিয়ামের প্রকল্প নেওয়া হয়েছে।

এ সময় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিটি করপোরেশন সচিব আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেন, ওয়াল্ড ভিশনের ডেপুটি ডাইরেক্টর মঞ্জু মারিয়া পালমা। এতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ