1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ধাক্কা সামলে শান্ত-জয়ের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮০ Time View

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা। দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান জাকির হাসান, চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ দারুণভাবে কাটিয়ে উঠেছেন মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেটে তারা দেখেশুনে খেলে এখন পর্যন্ত গড়েছেন ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। জয় ১১ আর শান্ত ২৯ রানে অপরাজিত আছেন।
নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই উইকেটের দেখা পান আফগানিস্তানের অভিষিক্ত পেসার নিজাত মাসুদ।
মাসুদের বেরিয়ে যাওয়া বলে হালকা ব্যাট ছুঁয়ে যায় জাকির হাসানের। আফগানিস্তানের ক্রিকেটারদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় সফরকারীরা। রিপ্লেতে দেখা যায়, বল লেগেছে জাকিরের ব্যাটে (১)। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে এ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন। এদিকে কোমরের ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গতকাল এক বিবৃতিতে টাইগারদের ওয়ানডে অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
সফরকারী আফগানদের দলে নেই তাদের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এছাড়াও আইপিএলে আল ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা এ সিরিজে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ