1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যে ভেন্যুতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭১ Time View

চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে সেই ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ করেছে বিসিসিআই। খুব দ্রুতই বিশ্বকাপের চূড়ান্ত প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক দেশ ভারত। বিশ্বকাপের ফাইনাল কোন ভেন্যুতে হবে সেটি জানা গেলেও সেমিফাইনাল ম্যাচের চূড়ান্ত ভেন্যুর নাম এখনও প্রকাশ করেনি বিসিসিআই।
বিসিসিআইয়ের প্রকাশিত সূচিতে দেখা যায়, ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর। তবে সবচেয়ে বেশি আলোচনায় ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আসর। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে আহমেদাবাদেই। এছাড়া দুই সেমিফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে সেটি চূড়ান্ত না হলেও হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, মুম্বাই ও চেন্নাইয়ে হতে পারে সেমিফাইনাল ম্যাচগুলো।
১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। বিগত দুই বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর এক বছর আগেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছিলো। এবারের বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল চার মাস। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ