1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৯ Time View

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।
আজ সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৮২৮ জন।
তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭১৪ জন। ঢাকায় ২০১২ জন এবং ঢাকার বাইরে ৭০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ