1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ফাইনালে হারের পর শতভাগ জরিমানার কবলে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৪ Time View

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিনে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের লক্ষ্য ছিল ২৮০ রান, হাতে ছিল সাত উইকেট। এ ছাড়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা রোহিতদের সামনে ছিল ১০ বছরের শিরোপা খরা কাটানোর হাতছানি। তবে কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পায়নি ভারতীয়রা।

পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই অসহায় আত্মসমর্পণ করে দলটি। মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় ভারতীয় দল। এতে করে ২০৯ রানে ভারতকে উড়িয়ে টেস্টের নতুন রাজা বনে গেছে অস্ট্রেলিয়া।

ফাইনালে অজিদের সঙ্গে হারের পর আরও এক বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। নানান সমালোচনার শিকারের সঙ্গে সঙ্গে আইসিসির শাস্তির খড়গও নেমে এলো ভারতীয় ক্রিকেটারদের ওপর।

এ শাস্তির কারণে ফাইনাল থেকে কোনো অর্থই পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে পুরো দলটি। ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা দিতে হবে রোহিত শর্মাদের। তবে ফাইনাল জয়ী অজিরাও শাস্তি থেকে রেহাই পায়নি। তাদেরও জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধির ২ দশমিক ২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার বোলিং করা পিছিয়ে থাকলে দলের সবার ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে ৫ ওভার কম করায় রোহিতের ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। আর অজিরা জরিমানার শিকার হয়েছেন ম্যাচ ফি’র ৮০ শতাংশ।

তবে ম্যাচ ফি’র বাইরেও জরিমানা গুনতে হবে ভারতীয় ওপেনার শুভমান গিলকে। ম্যাচ ফি’র ১১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। দ্বিতীয় ইনিংসে তার আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এ কারণেই মূলত তাকে অতিরিক্ত ১৫ শতাংশ জরিমানা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ