1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৭৬ Time View

দেশে বিদ্যুতের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, আগামী দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আজ শুক্রবার (৯ জুন) দুপুরে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৭৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এ বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। কয়লা এলেই চালু হবে।
তিনি বলেন, এরই মধ্যে দেশে নিত্যপণ্যের বাজারগুলো সরকার নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। পেঁয়াজ আমদানি করায় এখন দাম কমেছে। বাজারে নজরদারি রাখা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো. আবু নঈম শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ