1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ইউক্রেনের দায়িত্বে রেব্রভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৭৫ Time View

ইউক্রেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যামের সাবেক স্ট্রাইকার সার্হি রেব্রভ।
ইউক্রেন ফেডারেশনের সভাপতি আন্দ্রি পাভেলকো এ সম্পর্কে বলেছেন, ‘এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ইউক্রেনিয়ার ফুটবল ইতিহাসে নতুন এক যাত্রা শুরু হলো। সামরিক আইন চলাকালীন নতুন এই অধ্যায়ের সূচনার মুহূর্তটি অবশ্যই স্পেশাল। জাতীয় দলের কাছে আমাদের একটাই প্রত্যাশা তারা যেন ইউক্রেনিয়ান সমর্থকদের আনন্দ দেয়।’
রুসলান রোটানের স্থলাভিষিক্ত ৪৯ বছর বয়সী রেব্রভের সঙ্গে জাতীয় দলের ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। ইউক্রেনের হয়ে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রেব্রভ। আগামী ১২ জুন জার্মানীর বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি ইউক্রেনের নতুন দায়িত্বে যাত্রা শুরু করতে যাচ্ছেন। এরপর তার অধীনে ইউরো ২০২৪ বাছাইপর্বে ১৬ জুন নর্থ মেসিডোনিয়া ও তিনদিন পর মাল্টার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ইউক্রেন।
রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে মাল্টার বিরুদ্ধে হোম ম্যাচটি স্লোভাকিয়ার মাটিতে খেলবে ইউক্রেন।
২০০৯ সালে রাশিয়ান ক্লাব রুবিন কাজান থেকে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন রেব্রভ। ২০০০-০৪ সাল পর্যন্ত টটেনহ্যামে খেলার আগে ১৯৯২-২০০০ সাল পর্যন্ত খেলেছেন ডায়নামো কিয়েভে। ২০০৪ সালে ওয়েস্ট হ্যামে যোগ দেবার আগে দুই বছর ধারে ফেনারবাচে খেলেছেন।
২০১৪-১৭ সাল পর্যন্ত ডায়নামোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর সৌদি আরবের আল-আহলি, হাঙ্গেরির ফেরেঙ্কভারোস ও সংযুক্ত আরব আমিরাতের আল-এইনে কোচিং করিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ