1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

শেষ ম্যাচে জয় দিয়ে শিরোপা উদযাপন করল নাপোলি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৭২ Time View

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো নাপোলি সমর্থকদের। রোববার মৌসুমের শেষ ম্যাচের পর বহুল প্রতীক্ষিত সিরি-এ শিরোপা নাপোলির হাতে তুলে দেয়া হয়েছে, যে আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে প্রয়াত দিয়েগো ম্যারাডোনার ক্লাবটি। শিষ্যদের হাতে শিরোপা তুলে ধরার সুখস্মৃতি নিয়ে বিদায় নিয়েছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি।
তলানির দল সাম্পদোরিয়াকে কাল মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করেছে নাপোলি। শিরোপা উদযাপন করতে কাল স্তাদিও দিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ৩৩ বছরের অপেক্ষার প্রহর শেষে শিরোপা তুলে ধরার দৃশ্য কেউই মিস করতে চায়নি।
স্পট কিক থেকে ৬৪ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ভিক্টর ওশিমেন। দুর্দান্ত এক মৌসুম কাটানো নাইজেরিয়ান এই স্ট্রাইকার এনিয়ে এবারের লিগে ২৬তম গোল করলেন। এর মাধ্যমে সিরি-এ ইতিহাসে কোন আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ওশিমেন। ৮৫ মিনিটে দুর পাল্লার অসাধারন শটে ব্যবধান দ্বিগুন গিওভান্নি সিমিওনে। এর মাধ্যমে নাপোলির জয় নিশ্চিত হয়। ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিওর তুলনায় ১৬ পয়েন্ট এগিয়ে নাপোলি শিরোপার স্বাদ পায়।
আসন্ন গ্রীষ্ম মৌসুমে স্বাভাবিক ভাবেই ট্রান্সফার উইন্ডোতে ওশিমেনকে পেতে বেশ কিছু ক্লাব আগ্রহ দেখাবে। আকর্ষনীয় প্রস্তাবে নাপোলি ছাড়বেন কিনা এ ব্যাপারে ওশিমেন বলেছেন, ‘আমি জানিনা, ক্লাবের সভাপতি এ ব্যপারে সিদ্ধান্ত নিবে। আমি নাপোলির মানুষদের ভালবাসি, তারাও আমার প্রতি অকুণ্ঠ ভালবাসা দেখিয়েছে। আমি শুধু ¯্রােতের সাথে যেতে চাই।’
নাপোলির সঙ্গে এক বছরের চুক্তি বাকি থাকলেও মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন ৬৪ বছর বয়সী স্পালেত্তি। সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে সিরি-এ জয়ের কৃতিত্ব দেখানো স্পালেত্তি আপাতত তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে নাপোলির এই শিরোপার জয় স্পালেত্তির অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেছে। কোচ হিসেবে আগেও তার শিরোপা জয়ের বেশ কিছু রেকর্ড রয়েছে। স্পালেত্তি বলেছেন, ‘আমি নিজের কাছে সৎ থাকতে চেয়েছি। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। নাপোলির প্রতি আমার ভালবাসার জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। এমনকি যখন ঘরে থাকবো তখনো এই ক্লাবের প্রতি পূর্ণ সমর্থন থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ