1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

মেসিকে ফেরানোর দৌড়ে পিছিয়ে পড়লো বার্সা, এগিয়ে সৌদি ক্লাব

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৮ Time View

লিওনেল মেসিকে ফেরানোর দৌড়ে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। ফলে আল-হিলালের সঙ্গে চুক্তির দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি। বিখ্যাত আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক পাবলো গ্রাভেল্লোন এ দাবি করেছেন।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, নিজেদের কিংবদন্তি মেসিকে ঘরে প্রত্যাবর্তনের চেষ্টা করছিল বার্সা। কিন্তু রেসে অনেক কদম পিছিয়ে পড়েছে কাতালানরা।
সুযোগটা কাজে লাগাচ্ছে আল-হিলাল। ফুটবল জাদুকরের সঙ্গে চুক্তি করার কাছাকাছি চলে গেছে তারা। মূলত টাকার ঝনঝনানিতে ৩৫ বছর বয়সী ফুটবলারকে কিনতে সক্ষম হচ্ছে সৌদি আরবের শীর্ষ ক্লাবটি। সাধারণত, এক্ষেত্রে পিছিয়ে গেছে বার্সা।
তবে এখনও মেসির সঙ্গে আল-হিলালের চুক্তির বিষয়টি নিশ্চিত হয়নি। ইতোমধ্যে তাকে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। সদ্য সেই দৌড়ে যোগ দিয়েছে দুই ইংলিশ ক্লাব চেলসি ও নিউক্যাসল।
যাহোক, বার্সায় প্রত্যাবর্তন লা লিগায় মেসির ‘মায়ার’ ওপর নির্ভর করছে। তবে মনে হচ্ছে, নিজেদের প্রচেষ্টায় সফল হচ্ছে না কাতালানরা। দিন দিন তা আরও কঠিন হয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ