1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৫৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মনে করবেন তখন পদত্যাগ করে নির্বাচনকালীন একটি ছোট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে। আর সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী।’
রোববার (৪ জুন) দুপুরে দুর্নীতির মামলা বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের ১৫০তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যখন মনে করবেন তিনি একটি ছোট সরকার করতে চান, নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি ছোট পরিসরে নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এই ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই।’
সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়েই নির্বাচনকালীন সেই সরকার গঠন হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী।’
ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বর নাগাদ সংশোধন করা হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এই আইনের কিছু অপব্যবহার হয়েছে। সেটা আমরা স্বীকার করি।’
দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তাই বিচারকদের দুর্নীতির বিরুদ্ধে সঠিক রায় দিতে হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাজরাও দিন দিন কৌশলী হচ্ছে। তাই বিচারকদেরও বিচক্ষণ হতে হবে। তাছাড়া মামলার জট কমাতে হবে। এসব ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ