1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

মানসম্পন্ন কাজের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৭৩ Time View

গুণগত ও মানসম্পন্ন কাজের মাধ্যমে প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর আয়োজিত ২৩০টি উপজেলা পর্যায়ে স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মো. তাজুল ইসলাম বলেন, মানুষের চাহিদা অফুরন্ত, সেই চাহিদাকে পূরণ করতে হলে প্রকৌশলীদের আন্তরিকতা ও একাগ্রতার সহিত কাজ করতে হবে। উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতি জরুরি। এতে শুধু দেশের মানুষের ভাগ্যের উন্নয়নই হয় না, জাতি হিসেবে বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি পায়। নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের আরও অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে।

তাজুল ইসলাম আরও বলেন, বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে এবং ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। এই অগ্রযাত্রাকে সুদৃঢ় ভিত্তির ওপর রাখতে হলে সবাইকে আরও পরিশ্রমী হতে হবে। একটা সময় ঋণ নিতে আমাদের উন্নয়ন সহযোগিদের কাছে ধরনা দিতে হতো। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে ঋণ নেই এবং সেই অর্থ জনগণের কল্যাণে কোথায় ব্যয় হবে তাও আমরা নির্ধারণ করি। ঋণ পরিশোধেও বাংলাদেশ সুনাম অর্জন করেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ