1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

রিয়াল ছেড়ে যে ক্লাবে যাওয়ার ইচ্ছে বেনজেমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৬৩ Time View

ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার পর এবার মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে আগ্রহ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদে তার একসময়ের সতীর্থ ও ফরাসি সুপারস্টার করিম বেনজেমা।

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বেনজেমার। তাই লস ব্লাঙ্কোস শিবিরে আর থাকতে চাইছেন না ব্যালন ডি’অরজয়ী এই তারকা। কিন্তু তার সম্ভাব্য নতুন ঠিকানা কোথায়, সে বিষয়ে কিছুই জানা ছিল না।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে ‘গোলডটকম’ জানায়, সৌদি আরবের একটি ক্লাব বেনজেমাকে পেতে ৪০০ মিলিয়নের অফার করেছে। এ নিয়ে যদিও এখনও নিজের মুখ খোলেননি এ ফরাসি তারকা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বুধবার (৩১ মে) রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন বেনজেমা। রুদ্ধশ্বাস সেই মিটিংয়ে বেনজেমাকে চুক্তি নবায়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে করেন পেরেজ। তবে ব্যালন ডি’অরজয়ী ফরাসি ফরোয়ার্ড তা এড়িয়ে গেছেন।

ফলে গুঞ্জন উঠেছে, স্প্যানিশ ক্লাবটি ছেড়ে যাওয়ার পথে বেনজেমার আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। এমনকি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যেতে চান বলেও নাকি পেরেজকে জানিয়ে দিয়েছেন এই তারকা।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, মাদ্রিদকে তিনি জানিয়ে দিয়েছেন যে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি নতুন চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না।

বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে বেনজামা তার সতীর্থদের তার সিদ্ধান্তের কথাটি জানিয়েছেন। লিগের শেষ ম্যাচটাই হবে তার রিয়াল ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সে হিসেবে আগামী ৪ জুন অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিই হতে যাচ্ছে বেনজেমার রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ