1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে মনুষ্যত্ব যেন না হারায় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬৫ Time View

বিশ্বায়নের এ যুগে স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে মানুষের মনুষ্যত্ব ও মানবিকতা যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বর্তমান সরকারের সফলতার ধারা অব্যাহত রেখে সবাই মিলে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে হবেও জানান তিনি।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, করোনায় পুরো পৃথিবী স্থবির হয়ে গেলেও বাংলাদেশ এগিয়ে গেছে। ২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবিলায়ও বর্তমান সরকারের সফলতা বিশ্বব্যাপী। তাই সরকারের সফলতার সে ধারা অব্যাহত রেখে সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। শহর থেকে গ্রামে ছড়িয়েছে ডিজিটাল বাংলাদেশের সুফল। ডিজিটাল বাংলাদেশের সফলতার পর পরবর্তী পদক্ষেপ হলো স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন স্মার্ট বাংলাদেশকে নিয়ে, এই বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার উপস্থাপন করেছি। সেগুলোকে কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।
গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুল হক ভূঁইয়া এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ