1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

চ্যাম্পিয়ন্স লিগ থেকে লিভারপুলের ছিটকে যাওয়ায় ভেঙে পড়েছেন সালাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৭০ Time View

দীর্ঘ সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে লিভারপুলের ছিটকে যাওয়ার ‘কোনো অজুহাত’ দেখছেন না দলটির তারকা ফুটবলার মোহামেদ সারাহ। গতকাল চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষ চারে স্থান নিশ্চিত হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে লিভারপুল।
গত রাতে ওল্ড ট্রাফোর্ডে উত্তর লন্ডনের ক্লাবচেলসিকে ৪-১ গোলে হারানোর মাধ্যমে ইউরোপের অভিজাত ক্লাব টুর্নামেন্টে স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অভিজাত এ টুর্নামেন্ট নিশ্চিত করা ইংল্যান্ডের অপর তিন দল হচ্ছে ম্যাচস্টোর সিটি.আর্সেনাল ও নিউক্যাসল। অপরদিকে শীর্ষ চারের বেশ কাছাকাছি চলে আসার পরও শেষ রক্ষা হলোনা আগের মৌসুমে চমক দেখানো লিভারপুলের।
ধুকতে থাকা ক্লাবটি মৌসুমের শেষভাগে এসে জ্বলে উঠে। শেষ বেলায় এসে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা লিভারপুল শেষ পর্যন্ত লিগ মৌসুম শেষ করতে যাচ্ছে তালিকার পঞ্চম অবস্থান নিয়ে। অর্থাৎ এখন তাদের গন্তব্য আগামী মৌসুমের ইউরোপা লিগ।
মৌসুমে সব প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে ৩০ গোল করা সালাহ সামজিক যোগাযোগ মাধ্যমে নিজের মিডিয়া চ্যানেলে বলেন, ‘আমি খুবই মর্মাহত।’
সালাহ আরো বলেন, ‘এর জন্য কোনো অজুহাতই নেই। আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছানোর জন্য যা যা দরকার তার সবই ছিল দলটিতে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।’
উল্লেখ্য ২০১৭ সালে সালাহ যোগ দেওয়ার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না লিভারপুল। এদিকে গত বছর লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ আরো তিন বছর বাড়ানোর ফলে অ্যানফিল্ডে সালাহর ভবিষ্যৎ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ