1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

কলকাতায় স্বর্ণের দামে রেকর্ড পতন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৫৪ Time View

বৈশাখের মতো জ্যৈষ্ঠ মাসেও চলছে বিয়ের মৌসুম। আর এই মৌসুমে খুচরা বাজারে গয়নার চাহিদা বেড়ে যায় অনেকটা। বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানেও আত্মীয় বা কাছের মানুষকে গয়না উপহার দিতে পছন্দ করে বাঙালি। তাই এই মাসে যদি স্বর্ণ বা রুপার গয়না কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময়।
গত এক সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পতন হয়েছে স্বর্ণের দামে। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি।
গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট স্বর্ণের ১০ গ্রামের দর ছিল ৬২ হাজার ১৩০ রুপি। সেই স্বর্ণের দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১ হাজার ২০০ রুপি।
একইভাবে কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দামও। গত ১১ মে কলকাতায় ২২ ক্যারেট স্বর্ণের ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ রুপি। সেই স্বর্ণ এক সপ্তাহ পর হয়েছে ৫৬ হাজার ১০০ রুপি।
আর, গত ১১ মে রুপার কেজি ছিল ৭৮ হাজার রুপি। এক সপ্তাহ পর সেটি হয়েছে ৭৪ হাজার ৫০০ রুপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ