1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

দক্ষ জনশক্তিই চতুর্থ শিল্প বিপ্লবের অর্থনৈতিক সমৃদ্ধি আনবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৭২ Time View

আজ বৃহস্পতিবার (১৮ মে) পিআইবি’র কর্মকর্তাদের নিয়ে পিআইবি’র সেমিনার কক্ষে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় Internet of Things এর করণীয় শীর্ষক কর্মাশালা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জাফর ওয়াজেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সাথে আমাদের নিজেদের উপযুক্ত করে তুলতে না পারলে আগামী দিনে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা দুরুহ হয়ে পড়বে।
পিআইবি’র মহাপরিচালক আরো বলেন, রোবোটিক্স, আইওটি ও ন্যানো প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লবকে অনেক বেশী সম্মোহনী করে তুলছে। তাই এপ্রযুক্তির সাথে নিজেদেরকেও দক্ষ করে তুলতে হবে।
অন্যথায় চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। জাফর ওয়াজেদ বলেন,এ বিপ্লবের কারনে সবকিছু গাণিতিক হারে পরিবর্তন হচ্ছে ,যা আগে কখনও হয়নি। কর্মশালায় এসপায়ার টু ইনোভেট (এটুআই)এর সহকারী প্রোগ্রামার মো: রিয়াজুল ইসলাম Internet of Things এর উপর বিস্তারিত আলোচনা করেন।
তিনি ই-নথি ও ডি –নথি সম্পর্কে কর্মকর্তাদের ধারণা দেন। ব্লকচেইন প্রযুক্তি, থ্রি-ডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মো: রিয়াজুল ইসলাম। পিআইবি’র পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের সমন্বয়ে পিআইবি’র ১৫ জন কমকর্তা-কর্মচারী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এসময় পিআইবি’র গবেষণা পরিচালক (চলতি দায়িত্ব) ড.কামরুল হক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ