1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ঢাকা-কক্সবাজার রুটে আগামী সেপ্টেম্বরে চলবে ট্রেন : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৫ Time View

আগামী সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নির্মাণাধীন কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিংয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কক্সবাজারে রেললাইন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারে ট্রেনে করে আসার জন্য সারাদেশের মানুষ ভীষণ মুখিয়ে আছে। নির্মাণকাজের সুবিধার জন্য প্রকল্প দুটি ভাগে বিভক্ত করে কাজ হচ্ছে। সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে আগামী আগস্টের মধ্যে কাজ সম্পন্ন করে সেপ্টেম্বরে উদ্বোধনের জন্য প্রস্তুত করার।
নূরুল ইসলাম সুজন বলেন, আমাদের সবার জন্য গর্বের একটা বিষয় কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিং। যেটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের মধ্যে অন্যতম। এরকম অনন্য স্থাপনা অন্য কোথাও নেই।
ট্রেন চালু হলে কালুরঘাট সেতু সমস্যা তৈরি করবে কি না, এর জবাবে মন্ত্রী জানান, কালুরঘাট সেতু সংস্কারের জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। তাদের সুপারিশের ভিত্তিতে সেতুটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ফলে ট্রেন চলাতে কোনো সমস্যা হবে না।
কক্সবাজারে রেললাইন চালু হলে টুরিস্ট ট্রেন নামানো হবে কি না, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখানে আধুনিক মানের ট্রেন চালানোর পরিকল্পনা আছে।
সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক যাত্রা মাধ্যম হিসেবে রেলকে গড়ে তোলার জন্য মন্ত্রণালয় ও রেল‌ওয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে দোহাজারী থেকে কক্সবাজারে সিঙ্গেল লাইন ডুয়েল গেজ নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প রেলওয়েতে চলমান। একটি হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ এবং অন্যটি দোহাজারী-কক্সবাজার নতুন রেললাইন নির্মাণ প্রকল্প।
এসময় প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান বলেন, এ প্রকল্পের এখন কোনো চ্যালেঞ্জ নেই। বিদেশ থেকে সমস্ত মালামাল এসে গেছে। এখন শুধু ফিটিংয়ের কাজ চলমান। আশা করা যাচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চালু করা সম্ভব হবে।পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪ শতাংশ।
উন্নয়ন সহযোগী এডিবির অর্থায়নে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার নতুন ডুয়েল গেজ সিঙ্গেল লাইন নির্মাণ করা হচ্ছে। এটি ট্রান্স‌ এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে। পর্যটন শহর কক্সবাজার আসবে রেলওয়ে নেটওয়ার্কের আওতায়। যা পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে সহজে ও কম খরচে মাছ, লবণ, রাবারের কাঁচামাল এবং বনজ ও কৃষিজ দ্রব্যাদিও পরিবহন করা সম্ভব হবে।
এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. শহিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ