1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সামান্থাকে ভুলতে পারছেন না নাগা চৈতন্য!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৭৬ Time View

ভারতের দক্ষিণি তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে বিচ্ছেদ ভক্তদের চূড়ান্ত হতাশ করেছিল। গত বছরের অক্টোবরে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারা। তবে কেন তারা বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন—সেটা অনুরাগীদের কাছে আজও অজানা।
এদিকে বিচ্ছেদের দেড় বছর পরও সামান্থার প্রশংসায় পঞ্চমুখ নাগা। তা দেখে অনেকেই ভাবছেন সামান্থাকে এখনও ভুলতে পারছেন না তার প্রাক্তন স্বামী।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগাকে প্রশ্ন করা হয়, সামান্থার কোন গুণ তিনি সব থেকে বেশি পছন্দ করেন। প্রাক্তন স্ত্রীর বিষয়ে প্রশ্ন শুনেও তা এড়িয়ে যাননি দক্ষিণি তারকা। বরং নিজস্ব ভঙ্গিতে উত্তর দেন।
তিনি বলেন, ‘সামান্থা ভীষণ পরিশ্রমী। ওর মনের জোর অসামান্য। ও যদি মনে করে কোনও কিছু অর্জন করবে, তা হলে সেটা ও করেই ছাড়বে।’
পাশাপাশি, সামান্থার একাধিক ছবির কথাও উল্লেখ করেন নাগা চৈতন্য। পেশার দিক থেকে যে এখনও প্রাক্তন স্ত্রীর বেশ কদর করেন তিনি, তা স্পষ্ট তার মন্তব্যে। সম্প্রতি সামান্থার ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ যে তার বেশ পছন্দ হয়েছে, তাও উল্লেখ করেছেন চৈতন্য।
২০১৭ সালে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। হিন্দু মতে দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সোশ্যাল মিডিয়ায় পদবী বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের ঠিক চার বছর পর সামান্থা নেটিজেনদের আভাস দেন নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে। প্রথমে পদবী থেকে আক্কিনেনি সরিয়ে দেন তিনি। শেষ অবধি গত ২ অক্টোবর আলাদা হয়ে যায় এই জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ