1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সুদান থেকে আরও ২৩৯ প্রবাসী দেশে ফিরলেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৬৪ Time View

দুই বাহিনীর ক্ষমতার দ্বদ্বে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ প্রবাসী। এনিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন সুদান প্রবাসীকে দেশে ফেরত আনা হয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ মে) আইওএম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের দেশে আসার তথ্য জানানো হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার (১১ মে) তিন ধাপে সুদান থেকে ১৮০ জন সুদান প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। ওই দিন সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছে।
অন্যদিকে ক্ষমতার দ্বন্দ্বে কয়েক সপ্তাহ ধরে সুদানে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। এমন অবস্থায় গত সোমবার (৮ মে) দেশটি থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
আইওএমের বাংলাদেশ মিশনের ন্যাশনাল কমিউনিকেশনস অফিসার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশে ফিরতে নিবন্ধন করা সব বাংলাদেশিকে সুদান থেকে আমরা ধাপে ধাপে ফিরিয়ে আনছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ