1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫২ Time View

৮৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ( ১০ মে ২০২৩ পর্যন্ত) থেকে আইসিসির ওয়ানডে সুপার লিগ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না তাদের। জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে ভারত বিশ্বকাপে জায়গা করে নিতে হবে ক্যারিবীয়দের।
জুন-জুলাইয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে তারা। আগামী মাসে শারজাহতে হতে যাওয়া সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। মূলত বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য সিরিজটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ৫ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ৭ ও ৯ জুন। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে শারজাহতে। সিরিজ শেষে সেখান থেকেই একসঙ্গে জিম্বাবুয়ের বিমান ধরবে সংযুক্ত আরব আমিরাত এবং ওয়েস্ট ইন্ডিজ। জুনের ১৮ তারিখ থেকে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। যা চলবে জুলাই পর্যন্ত।
জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে মোট ১০টি দল। যেখানে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাঁচ দল, বিশ্বকাপ লিগ ২-এর শীর্ষ তিন দলের সঙ্গে খেলবে বাছাইয়ের প্লে-অফের শীর্ষ দুই দল।
স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে দুটি জায়গার জন্য লড়াই করবে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। সেখান থেকে দুটি দল সরাসরি জায়গা করে নেবে ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ