1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

স্কিন ক্যানসারে ভুগছেন স্যাম বিলিংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৭৩ Time View

স্কিন ক্যানসারে ভুগছেন স্যাম বিলিংস। ভয়ানক এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি সূর্যের আলো ত্বকে অতিরিক্ত পড়ার বিপদ সম্পর্কে সতীর্থদের মধ্যে সচেতনতা তৈরী করতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। মঙ্গলবার (৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান এই ইংলিশ ক্রিকেটার।
বলেন, ‘আমার মেলানোমা ছিল ০.৬ মিলিমিটার গভীর। ০.৭ মিলিমিটার গভীর হলেই সেটি অনেক বেশি বিপদের কারণ হয়ে দাঁড়াতো। আমি যদি সেদিনের মিটিংয়ের যাবার কারণে স্ক্রিনিং টেস্ট না করতাম এবং আগামী ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাকে। তখন এটি আরও বেশি ভয়াবহ হতো। মার্জিনগুলো খুব ছোট কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠতে পারে।’
ভয়ানক এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকা স্যাম বিলিংস। তিনি বলেন, ‘এই ঘটনা অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমাকে। বহু বছর ধরে এমনটাই করার চেষ্টা করেছি। অনেক সময় মাঠে পানি নিয়ে যেতে হতো আমাকে। আপনি বুঝতে পারেন ক্রিকেটই সবকিছু নয়। এটা সঠিক সময়ে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাকে আরও বেশি সহানুভূতিশীল করে তুলেছে।’
তাপমাত্রা কম হলেও সূর্যের রশ্মি যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটি মনে করিয়ে দেন বিলিংস। ইংলিশ এই ক্রিকেটার বলেন, ‘আমি শুধুমাত্র পেশাদার ম্যাচের কথা বলছি না। ক্লাব ক্রিকেটার এবং খেলা দেখতে আসা ভক্তদেরও বলছি। সম্প্রতি আমি লর্ডসে খেলেছি যেখানে ২৫ ডিগ্রি না হবার পরও সূর্যের তাপ ছিলো। ১৮ ডিগ্রিতেও সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্থ হতে পারেন। আমি ক্রিকেটে সবাইকে নিয়ে একত্রে কাজ করতে দেখতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ