1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা : ওয়াগনার প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৬ Time View

রাশিয়ার ভারাটে সেনা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, রুশ সেনা বাখমুত ছেড়ে পালিয়েছে।
বাখমুতে অভিযানের নেতৃত্ব দেওয়া ওয়াগনার বাহিনীর প্রিগোজিন বলেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাহিনী শহরের এক প্রান্ত থেকে পালিয়েছে। ফলে সেদিকটা অরক্ষিত হয়ে গেছে।’
প্রিগোজিনকে পুতিনের শেফ বলা হয়, কারণ তিনি আগে ক্রেমলিনের ক্যাটারিং কন্ট্রাক্ট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ করার চেয়ে চ্যাঁচামেচি বেশি করছে।’
রাশিয়ার সেনা এমন গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে কেন পালাল, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেন, ‘রাশিয়ার কমান্ডাররা বোকার মতো নির্দেশ দিচ্ছে। তাদের এসব নির্দেশের জন্যই সেনারা পালিয়েছে। বোকার মতো নির্দেশের জন্য সেনা মারা যাবে, তা হয় না।’
বাখমুত দখলের জন্য ভাগনারের ওপরই নির্ভর করছে রাশিয়া। তারাই সেখানে রুশ আক্রমণের পুরোভাগে আছে। গত কয়েক মাস ধরে লড়াই করেও বাখমুতে ইউক্রেনের সেনাদেরকে পুরোপুরি সরানো যায়নি। কিছুদিন আগে ওয়াগনার জানিয়েছিলেন, তাদের অস্ত্র ও গোলাবারুদ না দিলে তারা বাখমুত ছেড়ে চলে আসবেন। তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা জানায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া ৯ মে বিজয় দিবসের আগে বাখমুত অধিকার করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ