1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭৭ Time View

অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়ে ১৫ জনকে হত্যার একদিন পরেই এ হত্যাকাণ্ড ঘটাল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বুধবারের (১০ মে) সবশেষ হত্যাকাণ্ডের বিষয়টি এখনো স্বীকার করেনি।
স্থানীয় অ্যাম্বুলেন্স প্যারামেডিকস এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় একটি গাড়ির ওপর ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি প্রাণ হারান।
এর আগে দিনের শুরুতে ড্রোনসহ ৪০টি এয়ারক্রাফট নিয়ে দফায় দফায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায় ইসরায়েল। এতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের দুই নেতা, তাদের স্ত্রী-সন্তানসহ অন্তত ১৩ জন নিহত হন।
বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ক্লিপগুলোতে জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ দুই ফিলিস্তিনিকে দেখানোর দাবি করা হচ্ছে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শহরটিতে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য উপস্থিতির কথা জানিয়েছেন। দখলদার বাহিনী রাস্তায় গাড়ি থামাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে।
চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময় পৃথক হামলায় ১৯ ইসরায়েলিও নিহত হয়েছেন।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ