1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৮২ Time View

ঘরের মাঠের ওয়ানডে সিরিজে বেশ দাপট দেখিয়েই আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এবার অ্যাওয়ে সিরিজেও তাদের হারানোর লক্ষ্য টাইগারদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হচ্ছে বিকেল সাড়ে ৩টায়।
ইংল্যান্ডের এসেক্সের চেমসফোর্ড মাঠের ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না।
বাংলাদেশের জন্য এই সিরিজ তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য তা বাঁচা-মরার লড়াই। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে সেই ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কাটবে তারা। নয়তো জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে আইরিশদের। তবে বাংলাদেশের জন্য ইংল্যান্ডের বর্তমান কন্ডিশন কিছুটা কঠিন। ১ মে দেশ ছাড়লেও মাত্র এক দিন পুরোদমে অনুশীলন করতে পেরেছেন ক্রিকেটাররা। বাকি দিনগুলোয় ছিল বৃষ্টির প্রভাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ