1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

জেল থেকে ফের জ্যাকুলিনকে চিঠি লিখলেন সুকেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৫৮ Time View

জেলের ভেতর বসেও জ্যাকুলিনকে মিস করছেন সুকেশ চন্দ্রশেখর। একের পর এক চিঠি লিখছেন সেখান থেকেই। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন চিঠিতে জন্মদিনে ‘নিজের বেবি গার্ল’ জ্যাকুনিলকে ‘সুপার সারপ্রাইজ’ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।
টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। আপাতত তার ঠিকানা জেল। কিন্তু ওই যে বলে ভালোবাসা মানে না কোনো সীমানা। সুকেশের মনও তাই পড়ে রয়েছে জ্যাকুলিনের কাছে। চিঠি দিয়ে ফের সে কথাই বুঝিয়ে দিলেন। সম্প্রতি বি-টাউনের একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করেছেন জ্যাকুলিন। চিঠিতে গার্লফ্রেন্ডের পারফরম্যান্সের প্রশংসা করেন সুকেশ। বৃহস্পতিবার নিজের আইনজীবী অনন্ত মালিকের হাত দিয়ে সেই চিঠি পাঠিয়েছেন তিনি।
সুকেশ লিখেছেন, ‘মাই লাভ, মাই বেবি জ্যাকুলিন, মাই বম্মা। ২৮ এপ্রিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেখলাম। তোমার পারফরম্যান্সই সেরা ছিল। গোটা শোয়ে তোমার নাচটাই সবচেয়ে ভালো লেগেছে। আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম। বলে বোঝাবার ভাষা পাচ্ছি না। তুমি একজন সুপারস্টার। আমার বেবি গার্ল।’
তিনি আরও লিখেছেন, ‘আমার জীবনে তোমার থাকাটাই আমার কাছে বড় পাওনা। তুমি জানো না কতটা পাগলের মতো আমি তোমায় ভালোবাসি। তোমায় ভীষণ মিস করছি। তোমার জন্মদিনে দারুণ সারপ্রাইজ দেব। তোমার নিশ্চিতভাবেই ভীষণ ভাল লাগবে। আর অপেক্ষা করতে পারছি না। আমি চাই তোমার মুখে সবসময় হাসি লেগে থাকুক। সত্যিটা সামনে আসার সময় এসে গিয়েছে। চিন্তা কোরো না।’
এর আগে ভ্যালেন্টাইনস ডে ও নিজের জন্মদিনে জ্যাকুলিনকে চিঠি লিখেছিলেন সুকেশ। দুই চিঠিতেই অভিনেত্রীর প্রতি নিজের ভালোবাসা উজার করে দিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ