1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবি: নিহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬০ Time View

ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটন নৌকা (হাউসবোট) ডুবে অন্তত ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
রোববার (৭ মে) সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযান সমন্বয় করেন। ক্রীড়ামন্ত্রী এ সময় তিনি বলেন, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হতাহতরা চলমান স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন।
ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। মন্ত্রী আব্দুরহিমান এবং রিয়াস উদ্ধার অভিযান সমন্বয় করছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ